প্রকাশের সময়: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ । ৩:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে চট্টগ্রাম নৌ-ঘাটির জাহাজ বানৌজা পদ্মা উন্মুক্ত প্রদর্শন

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে জণসাধারনের জন্য বাংলাদেশ নো-বাহিনীর চট্টগ্রাম নৌ-ঘাটির আরআরবি জাহাজ বানৌজা পদ্মা উন্মুক্ত প্রদর্শন করা হয়েছে।

২১নভেম্বর (সোমবার) চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে সংলগ্ন ভিআইপি নো-বাহিনী ঘাটে জনসাধারণের জন্য বানৌজা পদ্মা জাহাজটি উন্মুক্ত প্রদশন করা হয়।

এসময় নৌ-বাহিনীর জাহাজ পরিদর্শন করেন নৌ বাহিনী চট্টগ্রামের নৌ-ঘাটি’র কমান্ডিং অফিসার কমান্ডার মো: জহিরুর হক, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন , চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো: মেশকাতুল  ইসলাম প্রমুখ ।

এসময় নৌ বাহিনী চট্টগ্রামের নৌ-ঘাটি’র কামান্ডিং অফিসার কমান্ডার মো: জহিরুর হক জানান, ১৯নভেম্বর প্রদর্শনীর জন্য চট্টগ্রাম নৌ-ঘাটি থেকে আমাদের এ জাহাজ চাঁদপুর এসে পৌছে। ২১নভেম্বর দুপুর ২টা থেকে জণসাধারণের জন্য সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। আমরা আজ ২২নভেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে জাহাজটি চাঁদপুর নো-ঘাট ছেড়ে যাবে।

তিনি আরও জানান, ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে ২টা জাহাজ অংশগ্রহন করছে পদ্মা ও পলাশ নামে। এ দুটি জাহাজের মধ্যে বানৌজা পদ্মা জাহাজটি রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নৌ-ঘাটির এক্সিকিউটিভ অফিসার লেপ্টেনেন্ট সুমন আল মুকিত, ইঞ্জিনিয়ার অফিসার লেপ্টেনেন্ট মো: ফজলে আলম রাহাত, নেভিগেটিং অফিসার সাব লেপ্টেনেন্ট সিফাত হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন