রাফিউ হাসান হামজা : শাহরাস্তির উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উৎসব মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল।
কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোঃ শিহাব উদ্দিন শিহাব সভাপতি নির্বাচিত হন এবং মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনলাইন ডেস্ক