প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ । ১২:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি রায়শ্রী দক্ষিণে আ’লীগের সভাপতি নিমাই, সাধারণ সম্পাদক রাজ্জাক 

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা  : শাহরাস্তিতে রায়শ্রী দক্ষিণ ইউপি আ’লীগের এি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।
সম্মেলনস্থলে সকাল থেকে প্লেকার্ড ব্যানার ফেস্টুনে সায়লাব হয়ে পড়ে। ওইদিন  শুরু হওয়া সম্মেলনে তৃণমূলের ভোটাররা জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।
মঙ্গলবার (২২-নভেম্বর) সকালে রায়শ্রী দক্ষিণ ইউপির পরানপুর মাদ্রাসায় এ সম্মেলন সম্পন্ন  হয়।
এতে সাবেক ইউপি আলীগ সভাপতি নিমাই চন্দ্র পাল এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রাজ্জাক পুনরায় নির্বাচিত হন।
উক্ত সম্মেলনে শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, শাহরাস্তি সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক  মনজুর আহমেদ, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির, মনিটরিং কমিটির সদস্য আহসান উল্লাহ আখন্দ , শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ এন মোঃ এ মমিন, অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, পৌরসভা আলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান বেপারী, কাউন্সিলর মুকবুল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আ’লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক নেতৃবৃন্দ সম্মেলনের স্থলে উপস্থিত হন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন