প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ । ১২:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ সুবিদপুরে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের নতুনভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম। সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব  উদ্ভোদন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার। বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট মোহাম্মদ আলী মজুমদার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল,আনোয়ার হোসেন,  ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার,  সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন মিজি, এডভোকেট কামরুল ইসলাম, জানিবুল হক জুয়েল, আল আমিন প্রমুখ। পরিচালনা করেন আওয়ামীলীগের নেতা শরিফুল ইসলাম পাটওয়ারী।
প্রধান অতিথি এডভোকেট জহিরুল ইসলাম তার বক্তব্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন গুলো বেশি করে প্রচারের ব্যাবস্থা জোরদার করতে হবে। আমাদের মাঝে বৃদ্ধমান সকল পর্যায়ের ব্যক্তির গ্রুপিং বন্ধ করতে হবে, সঠিক ভাবে সঠিক লোককে নেতৃত্বে আনতে সদস্য সংগ্রহ করবেন। কোন সুযোগ সন্ধানী লোকদের নেতৃত্বে আনবেননা।
উদ্ভোদক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার বলেন যোগ্য নেতৃত্ব তৈরি করতে হলে ভালো লোকদের সদস্য সংগ্রহ করবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধান যাকেই নৌকা নিয়ে পাঠাবেন আমরা তার পক্ষেই কাজ করবো এবং বিজয় নিয়ে ঘরে ফিরবো।
উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন দলে ঐক্যের বিকল্প নেই। সকল পর্যায়ের মতবেদ ভূলে দলের জন্য কাজ করতে হবে। দেশ বিরোধী অপরাজনীতী রুখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী যে ই হোক তাকে বিজয়ী করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন