প্রকাশের সময়: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি সূচীপাড়া উত্তর ইউপির আ’লীগের সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক কবির

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে সূচীপাড়া উওর ইউপির  আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।
ওইদিন প্লেকার্ড ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় সম্মেলনস্থল। দুপুর হতেই কাউন্সিলরা দলীয় পরিচয় পত্র নিয়ে উপস্থিত হন সম্মেলন স্থানে।পরে  শুরু হওয়া সম্মেলনে তৃণমূলের ভোটাররা জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।
শনিবার (২৬- নভেম্বর) বিকেলে সূচীপাড়া উওর ইউপির সূচীপাড়া ডিগ্রি কলেজে  এটি অনুষ্ঠিত হয়।
এতে ওই ইউপি আলীগের সভাপতি হিসেবে অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজী নির্বাচিত হন।
উক্ত সম্মেলনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায়, শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আ’লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক নেতৃবৃন্দ সম্মেলনের স্থলে উপস্থিত হন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন