প্রকাশের সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ । ২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা আ’লীগের সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন  সুষ্ঠুভাবে  সম্পন্ন হয়েছে ।
সোমবার (২৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলার পৌরশহরের মেহের ডিগ্রী কলেজ ক্যাম্পাসে  উপজেলা আ’লীগের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শাহরাস্তি   উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ, কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিদ রায় নন্দী, কেন্দ্রীয় আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সম্মানিত অতিথি  হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি , নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবেক সাংসদ চাঁদপুর আ’লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভুঁইয়া, সাবেক সাংসদ বেগম  নুরজাহান মুক্তা, সম্মেলনের শুভ উদ্বোধন করেন, চাঁদপুর জেলা আ’লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া, প্রধান বক্তা চাঁদপুর জেলা আলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, শাহরাস্তি সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক মনজুর আহমেদ, যুগ্ন সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু, আওয়ামী মহিলা যুবলীগের সাবেক  কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, শাহরাস্তি  উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী  শেফালী, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত আগ্রহী প্রার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দলের সর্বোচ্চ পর্যায় সঙ্গে আলোচনা করে তিন বছরের জন্য উপজেলা কমিটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
এতে সাবেক উপজেলা  আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক  মোঃ কামরুজ্জামান মিন্টুকে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের  সভাপতি, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ারকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয় ।
উক্ত কমিটি ঘোষণা দিতে সভাপতি সাধারণ সম্পাদকের কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। ওই সময় নবনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কান্ডারী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু মাইক্রোফোন হাতে নিয়ে সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নিতি নির্ধারণী পর্যায় থেকে শাহরাস্তি উপজেলা যে কমিটি আজকে উপহার দেওয়া হয়েছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয়  সাংসদ মেজর  অব. রফিকুল ইসলাম বীর উত্তম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান। এছাড়া তিনি আওয়ামী লীগের স্বার্থে সকল দ্বিধা বিভক্ত ভুলে গিয়ে সকলকে এক মঞ্চে এসে ২০২৪ সালে নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় আর রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করার আহ্বান জানান।
ওইদিন সন্ধ্যায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার গণমাধ্যমের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, দলের সর্বোচ্চ ফোরামের পরামর্শে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ র উপস্থিতিতে যে কমিটির উপহার দেওয়া হয়েছে। তিনি এ কমিটি তথা রাজনৈতিক সহযোদ্ধা নতুন নেতৃত্ব সভাপতি কামরুজ্জামান মিন্টুকে স্বাগত জানান।
তিনি স্থানীয় সাংসদ মেজর  অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে যে উন্নয়ন মহাযজ্ঞ হাতে নিয়েছেন তা বাস্তবায়নে তিনি তার বাকি জীবন বাংলাদেশ আওয়ামী লীগের কল্যাণে উৎসর্গ করেছেন।
তিনি আরো বলেন, আগামী ২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে সকল ভেদাভেদ ভুলে সকল আওয়ামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত  করার আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন