প্রকাশের সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ । ২:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফলাফলের শীর্ষে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : এসএসসি পরীক্ষার ফলাফলে কচুয়ায় সর্বমোট ৪১৬৬জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ৪০০১জন।

পাসের হার ৯৬.০৪ভাগ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২৬জন। এর মধ্যে ৬টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস করা বিদ্যালয়গুলো হচ্ছে- কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয়, নিন্দপুর উচ্চ বিদ্যালয় ও আইনগীরি উচ্চ বিদ্যালয়।

এছাড়া উপজেলার হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে মোট ২২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২১৮ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৭.৩২। জিপিএ ৫ পেয়েছে ৮১ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন