প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ । ১০:১৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোমরের বেল্ট নিয়ে বাকবিতন্ডায় চাঁদপুরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন!

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে আর্জেন্টিনার খেলার সর্মথন নিয়ে বাকবিতন্ডার জেরে দশম শ্রেণির ছাত্র মেহেদী (১৬) কে ছুড়িকাঘাতে হত্যা করেছে একই এলাকার তার বন্ধু বরকত (২০)। তবে পুলিশ বলছে ভিন্ন কথা।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ি সামনে।
ঘটনার পরপরই নিহত মেহেদী (১৬) কে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় অভিযুক্ত বরকত (২০) কে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
নিহত মেহেদীর পিতা কাঁচামালের ব্যবসায়ী হেলাল বেপারী বলেন, আমার ছেলে দু’দিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। এরপর সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুড়ি দিয়ে এলোপাথারী বুকে আঘাত করে তাকে মেরে অন্ধকারে ফেলে রেখে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান ভিন্ন কথা। তিনি বলেন, আর্জেন্টিনা ব্রাজিল নয় কোমরের বেল্ট নিয়ে মারামারিতে নিহত হয় চাঁদপুরের কিশোর মেহেদী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন