প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ । ১১:১৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড

অনলাইন ডেস্ক
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ছিখুটিয়া ব্রিজ সংলগ্ন হতে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।
২৯ নভেম্বর রোজ মঙ্গলবার বেলা ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে একটি দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জনৈক মোঃ পেয়ার আহাম্মদ নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনের অবস্থায় আটক করা হয়, তাকে মোবাইল কোর্ট আইনের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০০০/- টাকা অর্থদন্ড ও চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অত্র মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম ও সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন