প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ । ১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাজী মিজানের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও মোহনপুর পর্যটন লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমানের মা রাবেয়া বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মোহনপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিমখানা ও লিল্লাহ বোডিং এ মিলাদ ও দোয়া শেষে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব কাজী আবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও মোহনপুর পর্যটন লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন