প্রকাশের সময়: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ । ৬:৪৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরের আলগীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল বিক্রি

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলগী পোলের গোড়ায় ইবাদ এন্টারপ্রাইজ এর মাধ্যমে সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ন্যায্যমূল্যের ১৫ টাকা কেজিতে ৩০ কেজি হারে চাল বিক্রয় করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চলতি বছরের শেষ দফায় ইউনিয়নের ২০৩ জন অনলাইনে নিবন্ধনকারী এ চাল ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
১৫ টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন করেন রামপুর ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা বেগম।
ট্যাগ অফিসার ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নজরুল ইসলাম সার্বক্ষনিক পর্যবেক্ষনে চাল বিতরণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসান রাজা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তালুকদার, সাধারন সম্পাদক ইছহাক তপদার, সাবেক সভাপতি মোঃ আব্দুল হাই মিজি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন