প্রকাশের সময়: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ । ৪:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে আবুল হাশেম রুশদী’র কুলখানি সম্পন্ন

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের রুশদী বাড়ি নিবাসী সাবেক ছাত্রনেতা শাহতলীর কৃতিসন্তান মরহুম আবুল হাশেম রুশদী’র কুলখানি উপলক্ষে শাহতলীতে বিভিন্ন মসজিদে বাদ জুমআ মিলাদ মাহফিল ,তবারক বিতরণ ও দুটি এতিম খানায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২ডিসেম্বর (শুক্রবার) বাদ জুম’আ শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা এ.এফ.এম আমিন উল্ল্যাহ।

দোয়া অনুষ্ঠানের পূর্বে স্টেশন দরগাহ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুল বারী’র পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ভাগিনা চাঁদপুর জেলা পরিষদের (চাঁদপুর সদর) এর নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, মরহুমের ভাতিজা শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন, মরহুমের বড় ভাই মো: আবুল বাশার রুশদী, বড় ভাই মো: আবুল কালাম রুশদী, বিআরডিবির সাবেক উপজেলা কর্মকর্তা মো: সোলেমান মুন্সি, চাঁদপুর জেলা জাসাসের সেক্রেটারী এমদাদুল হক মিলন, বাখরাবাদ গ্যাস ডিজিএম (সার্ভিস) মো: শহিদুল ইসলাম, মরহুমের বেয়াই ঢাকা নিবাসী মো: নাছির উদ্দিন খন্দকার, স্টেশন দরগাহ জামে মসজিদের কমিটির সভাপতি মো: ফজলুল হক মুন্সি, সেক্রেটারী মো: আবুল কাশেম মিজি, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষক মো: দেলোয়ার খান, শাহতলী বাজার ব্যবসায়ী মো: মফিজ মিজি, মাছ ব্যবসায়ী মো: মজিবুর রহমান, স্বাস্থ্য সহকারি মোস্তফা মুন্সী, নুরুল হক মুন্সি, শামছুল হক মুন্সি, মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম রুশদী, মাহফুজ মুন্সিসহ শতশত মুসল্লীগণ।

দোয়া ও মিলাদ শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন স্টেশন দরগাহ মসজিদের ইমাম মাওলানা এ.এফ.এম আমিন উল্ল্যাহ।

এর আগে মরহুমের কুলখানি উপলক্ষে পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফেজীয়া মাদরাসা ও এতিমখানা, উত্তর শাহতলী দারুল আমান হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ভাতিজা শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম রুশদী।

এসময় শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ, শাহতলী খানেকা শরীফ জামে মসজিদ ও শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদে বাদ জুম’আ দোয়া ও মিলাদ পড়ানো হয়।

উল্লেখ্য, গত ২৮নভেম্বর সকাল ৭টা ২০মিনিটের সময় স্ট্রোক করে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রনেতা আবুল হাশেম রুশদী ইন্তেকাল করে। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫৮বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন