প্রকাশের সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ । ১২:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

 তৃনমূল থেকে উঠে আসা আলী এরশ্বাদ মিয়াজীকেই সভাপতি হিসেবে দেখতে চায়

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা উৎসাহ, উদ্দীপনা। সম্মলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়েছেন অনেক নেতারা। তার মধ্যে অন্যতম সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন, তৃণমূল ও ছাত্র জীবন  থেকে  উঠে আসা কর্মীবান্ধব নেতা চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।

এবারের ত্রি-বার্ষিক সম্মলনে তাকেই চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চান সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন  আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দের সাথে আলাপকালে জানা যায়, আলী এরশ্বাদ মিয়াজী দীর্ঘদিন ধরে সৎ ও নিষ্ঠার সাথে রাজনীতিতে দলীয় দায়িত্ব পালন করার কারনে এবারের সম্মলনে সভাপতি হিসেবে  তাকেই মন থেকে চান তারা। কারণ চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে নিবিড় সম্পর্কের কারনে  তাদের  আন্তরিকতা এবং অনুরোধেই এবারের সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন আলী এরশাদ মিয়াজী। এই বিষয়ে সভাপতি প্রার্থী আলী এরশাদ মিয়াজীরও  একই প্রত্যাশা তৃণমূল নেতৃবৃন্দের কাছে।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তার সভাপতি হিসেবে প্রার্থিতা নিয়ে কথা হলে তিনি বলেন, আমি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ১৯৭২ সাল থেকে ৭৪ সাল পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম। ১৯৭৫ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে জড়িয়ে  তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পালন করি। ১৯৯২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।

এরপর ২০০৫ সাল থেকে অধ্য অবধি সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করতে গিয়ে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ১২৬ টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে আমার নিবিড় সম্পর্ক স্থাপন হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সুখ-দুঃখের সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতাম। সেই সুবাদে এবারের সম্মেলনে চাঁদপুর সদর উপজেলার তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীদের আন্তরিকতা ও অনুরোধের কারণেই আমি সভাপতি পদপ্রার্থী হয়েছি। তাদের সাথে নিবিড় সম্পর্কের কারণে সকল রাজনীতিক কর্মসূচি পালনে আমাদের সদর উপজেলা আওয়ামীলীগের কখনো বেগ পোহাতে হয়নি। তাই আমার বিশ্বাস তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশাকে মূল্যায়ন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাকে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মূল্যায়ন করবে।

রাজনৈতিক পরিচিতি –
১) ২০০৫ইং হতে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব
পালন ।
২) সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ (১৯৯২-২০০৫)।
৩) সাবেক আহ্বায়ক, চাঁদপুর সদর উপজেলাধীন ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন
প্রস্তুতি কমিটি।
৪) সাবেক সম্মানিত সদস্য, চাঁদপুর সদর উপজেলাধীন ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ। ।
৫) ১৯৭২ থেকে ১৯৭৪ইং পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ।

রাজনৈতিক ভূমিকা :
১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ইং সনের জাতীয় সংসদ নির্বাচনে
আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে সক্রিয় ভূমিকা।
‘৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত সকল কর্মসূচিতে চাঁদপুর
জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ।
১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন প্রতিহত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।
২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য কেন্দ্রঘোষিত সকল কর্মসূচিতে চাঁদপুর জেলা
আওয়ামী লীগের নির্দেশক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ।
চাঁদপুর সদর উপজেলাধীন সকল ইউপি নির্বাচন, পৌর নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে
যথাযথ দায়িত্ব পালন।
২০১৩, ২০১৪, ২০১৫ সালের বিএনপি-জামায়াত জোটের নাশকতা, অগ্নিসন্ত্রাস প্রতিরোধে ওয়ার্ড
ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে জোরালো ভূমিকা রাখেন এবং এক পর্যায়ে নাগরিক সমাবেশের আয়োজন করে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেন।

তার সামাজিক অবস্থান :
চেয়ারম্যান, চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ।
সম্পাদক, চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড।
সাবেক সভাপতি, চাঁদপুর জেলা সমবায় ইউনিয়ন।
সাবেক পরিচালক ও সহ সভাপতি, চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ ৷
সাবেক সভাপতি, ৬২নং গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর ।
সাবেক সভাপতি, দক্ষিণ বিষ্ণুদী মোহাম্মদিয়া জামে মসজিদ, চাঁদপুর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন