প্রকাশের সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ । ১২:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেন’র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন’র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর রবিবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইন ও গিয়াসউদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান, সাংবাদিক প্রবীর চক্রবর্তী, সমাজসেবক তাফাজ্জল হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য সকল শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। বিদ্যালয়টির সুনাম ইতোমধ্যে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই সুনাম ধরে রেখে জাতীর আগামী দিনের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়সহ শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাও. হাবিবুর রহমান।

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, সাংবাদিক ও সূধীজনরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন