মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভরঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর বার্ষিক পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিদ্যালয় সভা কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার।
তিনি তার বক্তব্যে বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এ এলাকার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন। তোমরা তার জন্য দোয়া করবে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা ভালো মত পড়াশুনো করে পরীক্ষা দিবে। আগামীতে ভালো মানুষ হতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোমাদের জন্য রইলো শুভ কামনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ ফজলুল হক গাজী, মোরশেদ আলম শাহীন, মোঃ দুলাল সর্দার, মোঃ কাদীর হাওলাদার, মাকসুদ হাওলাদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এমরান হোসেন, শিক্ষিকা নাজমা আক্তার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এর আগে এবছর ৫ম শ্রেণির ১২ জন বার্ষিক পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ। ৫ম শ্রেনীর বার্ষিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফিরোজ পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক