প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ৫:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ওসি আব্দুল মান্নানসহ ৩ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা 

অনলাইন ডেস্ক
শাহরাস্তি বাসি গভীর ভালোবাসা দিয়ে আপনাদেরকে স্মরণে রাখবে; মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
:: মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে উপজেলা কর্মরত ৩ জন সরকারি কর্মকর্তার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬-ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে পরিষদ মিলনআয়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী , মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্বভার পালন করে রুটিন মাফিক কর্মস্থল পরিবর্তন এটি সরকারি রুলস অফ বিজনেসের একটি প্রক্রিয়া। ওই হিসেবে আজকে  ৩জন কর্মকর্তা তাদের কর্মস্থল পরিবর্তন করে অন্য স্টেশনে স্থলাভিষিক্ত হচ্ছেন। এ কর্মস্থলে আপনারা সততা এবং নিষ্ঠার সহিত যে দায়িত্বভার পালন করেন  সেজন্য শাহরাস্তিবাসী আপনাদেরকে গভীর ভালোবাসা দিয়ে স্মরণে রাখবে।
এছাড়া তিনি বলেন সরকারি প্রক্রিয়ায় বদলির যে অভিজ্ঞতা সঞ্চয় হয় সেটি  নতুন কর্মস্থলে ওই অভিজ্ঞতা কাজে লাগালে ওই কর্মস্থলের মানুষ ও দেশ উপকৃত হয়। আশা করি আপনারা সেই কাজটি করবেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, বিদায়ী সংবর্ধনা দেওয়া সাবেক শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান বর্তমান কর্মস্থল ফরিদগঞ্জ থানা, সাবেক উপজেলা মাধ্যমিক অফিসার বর্তমান চাটখিল মোঃ আহসানুল্লাহ চৌধুরী, সাবেক উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম বর্তমান কর্মস্থল ফরিদগঞ্জ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহজাহান তাদের বিগত দিনে কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জোবায়ের , সাবেক উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের পৌরসভার সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, যুবলীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মী, সুশীল সমাজে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী সংবর্ধনা দেওয়া অফিসারদের সাংসদ ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিক্ত করেন।
এছাড়া সাবেক শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম কে উনার নাম খচ্চিত একটি নেমপ্লেট উপহার দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন