গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান সভাপতি ও আলী আরশাদ মিয়াজী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচছা জানিয়েছেন ৫ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেত-কর্মীরা।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা ফুলেল শুভেচছা ও মিষ্টি মুখ করান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ মিয়াজীকে।
এসময় উপস্থিত ছিলো ৫ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু,চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী,সহ-সভাপতি আব্দুল খালেক তফাদার,সোহরাব হোসেন পাটওয়ারী, শাহাদাৎ হোসেন জাকির পাটওয়ারী।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়,যুব ও ক্রীড়া সম্পাদক অলি আহমদ জসিম পাটওয়ারী।
ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য কালাম পাটওয়ারী,৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন,২ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমদ মুন্সী,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকহাক তফাদার প্রমুখ।

অনলাইন ডেস্ক