মোঃ রুহুল আমিনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব”।
৯ ডিসেম্বর (শুক্রবার) বেলা সাডে দশ ঘটিকায় শাহরাস্তি উপজেলা অডিটোরিয়ামে উক্ত দিবসটি পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে শুরুতে উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।
সভায় শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সেক্রেটারি মাসুদ রানা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মাওলানা আবুল কাসেম।
বর্ণিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

অনলাইন ডেস্ক