প্রকাশের সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ । ৫:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নানের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক

মোঃ মাসুদ রানা : শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮ টায় থানার সার্ভিস ডেলিভারি কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী।

উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিনের সঞ্চালনায় বিদায়ী অতিথির কর্মময় মুহূর্তের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান, উঘারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মফিজুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সহ-সম্পাদক ফয়েজ আহমেদ, কার্যকরী সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু, থানার উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে, মাহাদী হাসান, মোঃ রফিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খাজা মাঈনুদ্দিন, রুহুল আমিন, হিমন ইসলাম, পুলিশ সদস্য মোঃ মাসুদ রানা, ফিরোজ আহমেদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে থানার বিদায়ী উপ-পরিদর্শক (পরিদর্শক পদে উন্নীত) মোঃ মহিউদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক এরশাদ হাজারীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন