প্রকাশের সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ । ৭:৪৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটেটিভ এ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়ায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে একজন, সাধারন সম্পাদক পদে দুইজন, সাংগঠনিক পদে দুইজন নির্বাচনে অংশ গ্রহন করেন।

সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন (ইনসেপ্টা ফার্মা লিমিটেডের) মোঃ সালাউদ্দিন হোসেন নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ৪০ ভোট পেয়ে (ওরিয়েন ফার্মা) মামুন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (এসিআই ফার্মা) আবু তাহের পান ৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে (বেক্সিমকো ফার্মা) নাজমুল ইসলাম নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (রেডিয়েন্ট ফার্মা) পান ১৫ ভোট।

একটি অনারম্বর পরিবেশে উক্ত নির্বাচন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান ও কচুয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ।

এসময় উপস্থিত ছিলেন এভারেস্ট ফার্মার এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলী,অপসোনিন ফার্মার এরিয়া ম্যানেজার আশিষ কুমার সরকার, বিকন ফার্মার এরিয়া ম্যানেজার ইকবাল হোসেন, জিসকা ফার্মার এরিয়া ম্যানেজার জোবায়ের হোসেন, এসকেএফ  এরিয়া ম্যানেজার স্বপন কুমার সহ অন্যান্য কোম্পানির ম্যানেজার ও প্রতিনিধি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন