প্রকাশের সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ । ১:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের নবাগত ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন হিসেবে মাহফুজ মিয়ার যোগদান

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের নবাগত ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন বা টিআই হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজ মিয়া।

তিনি গত ৮ ডিসেম্বর পূর্বের টিআই বা ট্রাফিক পুলিশ চাঁদপুরের প্রশাসন হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।

মোঃ মাহফুজ মিয়া চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানায় জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও মাতা পানোয়ারা বেগমের প্রথম সন্তান।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস মাস্টার্স শেষ করে ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ট্রেনিং শেষ করে তিনি পুলিশ বাহিনীর ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে যোগদান করে ট্রাফিক বিভাগের ডিএমপি, সিএমপি, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। সবশেষে তিনি গত ৮ ডিসেম্বর চাঁদপুরের ট্রাফিক পুলিশের টিআই হিসেবে যোগদান করেন।

তাঁর স্ত্রী একজন আইনজীবী তিনি ৩ সন্তানের জনক।।
চাঁদপুরে কর্মকালীন সময়ে পেশাগত কাজে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন