প্রকাশের সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ । ২:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের এ্যাডভোকেসি সভা

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল, কচুয়া : ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’’ এ স্লোগানে কচুয়ায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবু-উল-আলমের পরিচালনায় এ্যাডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মফিজুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সোফায়েল হোসেন,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন,উপ-সহকারি মেডিকেল অফিসার ডা.সাছিম আহমেদ,পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীর চন্দ্র রায় ও হোসাইন আহমেদ,পরিবার কল্যান সহকারি জাহানারা আক্তার, পরিবার পরিকল্পনা সহকারি শাহ জামাল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন