প্রকাশের সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ । ৩:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিয়ের পিঁড়িতে বসলেন দুই কবি রণি ও লিমা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : গত ১৩ ডিসেম্বর ২০২২ বুধবার বিয়ের পিঁড়িতে বসলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জমান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা। এর মধ্য দিয়ে তাদের প্রায় এক বছরের সম্পর্কের শুভ পরিণয় ঘটে।

রফিকুজ্জামান রণি কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোহাম্মদ কামরুজ্জামান খোকা ও লাভলী জামানের দ্বিতীয় সন্তান। আইরিন সুলতানা লিমা চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকার গোলাম মোহাম্মদ জমাদার ও নিলুফা বেগমের দ্বিতীয় সন্তান। তারা দুজনেই দেশের সুপরিচিত কবি।

নতুন জীবনের পথ চলা যেন সুন্দর ও সুখময় হয়ে ওঠে সে জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন