প্রকাশের সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ । ৩:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সূচীপাড়া উত্তর ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
রাফিউ হাসান হামজা : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর  ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত  সভাপতি আনোয়ার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জেড, এম আনোয়ার, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, প্রধান বক্তা হিসেবে সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারন সম্পাদক কবির হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর হক পাটওয়ারী । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদুল হাসান আজাদ পাটওয়ারী।এতে ছাত্র নেতা সবুজ, সৈকত,মহিন,রাতুল হাসন, মেহেরাজ সহ ইউনিয়ন সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সভাপতি এবং  সাধারণ সম্পাদক ও কাউন্সিলর গন সহ তৃনমূলের নেতা কর্মিগণ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন