মোজাম্মেল প্রধান হাসিব : যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়।
দিবসটি উপলক্ষে বিজয় র্যালী, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক স্বরূপানন্দ, শাহ আলম শিকদার, নুরুউদ্দিন মিয়া, শান্তি রঞ্জন মন্ডল প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

অনলাইন ডেস্ক