প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ । ৭:২৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : যথাযোগ্য মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিজয় র‌্যালী, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হাসেম প্রধান, নাসির উদ্দিন প্রধান, মোখলেসুর রহমান, মোবারক হোসেন বেপারী, সহকারী শিক্ষক তাজুল ইসলাম বিএসসি, বেলাল হোসাইন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন