প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ । ৭:৩১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় মহান বিজয় দিবস পালন

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : যথাযোগ্য মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিজয় র‌্যালী, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মুনাজাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক ইউনুস আলী, প্রভাষক ফয়েজ উল্লাহ পাভেল, শাহ মিলান, মনির হোসেন, ফরাজী আবু সুফিয়ান, আব্দুল হক, তাসলিমা আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ, সহকারী শিক্ষক, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন