প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ । ১:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এএসপি ইয়াসির আরাফাত পদোন্নতি পাওয়ায় রবিন চৌধুরীর ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পদে পদোন্নতি হওয়ায় মোঃ ইয়াসির আরাফাতকে রবিবার ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেসার্স আব্দুল লতিফ চৌধুরী এন্ড সন্সের সত্বাধীকারি আরমান চৌধুরী রবিন।

ইয়াসির আরাফাত সহকারি পুলিশ সুপার পদ থেকে পদায়ন পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পদে নিযুক্ত হয়েছেন।

১৩ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুর সদর সার্কেলের দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানা গেছে।

ইয়া‌সির আরাফাত এর জন্ম ঝিনাইদহ জেলা সদরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শিক্ষা জীবন শেষে করে ৩৪তম বিসিএস উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৬ সালের জুনে সিএম‌পিতে যোগদানের পর শুরু হয় তার কর্মজীবন। সিএম‌পিতে স্টাফ অ‌ফিসারসহ চট্রগ্রাম গোয়েন্দা বিভাগেও কর্মরত ছিলেল। গোয়েন্দা বিভাগে কর্মরত থাকা অবস্থায় অ‌বৈধ অস্ত্র কারখানা থেকে অস্ত্র উদ্ধারসহ ‌বেশ কয়েক‌টি বড় অ‌ভিযান সফল ভাবে প‌রিচালনা করেন।

পরবর্তীতে তি‌নি ২০২১ সালের জুন মাসে চাঁদপুরের মতলব সার্কেল হিসেবে সুনামের স‌হিত দা‌য়িত্ব পালন করেন।

ইয়াসির আরাফাত ব‌্যা‌ক্তিগত জীবনে বিবা‌হিত ও‌ দুই সন্তানের জনক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন