মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, বর্তমান কমিটির উপদেষ্টা সদস্য ও জিলানী চিশতি কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আব্দুর রব পাটওয়ারী (৯০) ইন্তেকাল করছেন।
তিনি গত ১৮ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কর্ম জীবনে ব্যবসার পাশাপাশি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বাদ জোহর পাইকদী নিজ বাড়িতে জানাজা শেষে শাহিত হন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে তার জানাজায় অংশ গ্রহন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, জেলা জাসাস এর আহবায়ক এমদাদুল হক মিলন, শাহমাহমুদপুর ইউপি সচিব এমএ কুদ্দুস আখন্দ রোকন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আঃ রশিদ মাস্টার, আলফাজ উদ্দিন মিয়াজী, ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি কবির হোসেন রনি, সাধারণ সম্পাদক কামাল মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল দেওয়ান, সদর উপজেলা ওলামা দল নেতা মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক মহসীন তপদার, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি’র নেতা জাহাঙ্গীর খান, আব্দুল আজিজ মিজি, ফখরুল ইসলাম, সমাজসেবক মাওলানা শরিফুল ইসলাম পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, জিয়া তপদার, সোহাগ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের আহবায়ক রুবেল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক মজিব ক্বারী, জহির বেপারী, ইউনিয়ন যুবদল নেতা আরিফ তালুকদার, মমিন খান, ফয়েজ পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন নয়ন, ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল পাটওয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক