প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ । ৩:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাদ্দাম হাওলাদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী ‍: মরহুম সাদ্দাম হাওলাদারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর বুধবার বাদ আসর শহরের জামতলা জামে মসজিদ ও ভূইয়া মার্কেট জামে মসজিদে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাচ্চু হাওলাদার, হাফেজ খান, ইদ্রিস খান, সাব্বির ছৈয়াল, মরহুমের বড় ভাই পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডুসহ এলাকার মুসল্লীরা।
দোয়া মাহফিলে সাদ্দাম হাওলাদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাও মো শরিফ হোসেন ও মাও মোঃ আবদুর রশিদ।
উল্লেখ্য: সাদ্দাম হাওলাদারকে ২০১৬ সালের ১৬ ডিসেম্বর রাতে আতিক হাওলাদার বাসা থেকে ডেকে নিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১শে ডিসেম্বর সকালে তিনি মারা যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন