প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ । ৩:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শুক্রবার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : আগামীকাল ২৩ ডিসেম্বর চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত অন্যতম পাঠক প্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন। বিজয়ের মাসে এ দিনে পত্রিকাটি ১৬তম বর্ষ পেরিয়ে ১৭তম বর্ষে পদার্পণ করবে। এ উপলক্ষে এ বছর চাঁদপুরে ঘরোয়া পরিবেশে কর্মসূচী গ্রহন করা হয়। এদিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা শহরে ঘরোয়া পরিবেশে প্রতিনিধি সম্মেলন, কেক কাটা’র মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করা হবে ।

এ উপলক্ষে এদিন চাঁদপুর প্রেসক্লাব সড়কে অবস্থিত ওয়ের্ষ্টান কিচেন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার (সাবেক ধানসিড়ি চাইনিজ) জন্মদিনে সীমিত পরিসরে নানা আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচির মধ্যে প্রথম অধিবেশনে সকাল সাড়ে ৯টায় ফুলেল শুভেচ্ছা, প্রতিনিধি সম্মেলন, নবায়নকৃত আইডিকার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

জানা গেছে, পাঠকপ্রিয় নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা গত ১৬ বছর জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এক ঝাঁক উদ্যমী সাংবাদিকদের নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক চাঁদপুর খবর। তথ্যবহুল নিউজ এবং সমাজের নানাবিধ সমস্যা গুলো তুলে ধরেছে পত্রিকাটি। পত্রিকাটি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরে। কোন দল অথবা গোষ্ঠীর কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে মাথা নত করেনি দৈনিক চাঁদপুর খবর। পূর্বের ন্যায় আগামী দিনেও এই অঙ্গীকারে অবিচল থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে এগিয়ে যাবে এই পত্রিকাটি। চাঁদপুরের বহু সমস্যার সমাধান হয়েছে এই পত্রিকার নিউজ এর কল্যাণে।

দিনরাত পরিশ্রম করে এই পত্রিকাটিকে নিয়মিত প্রকাশনা ধরে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পত্রিকাটির শুরু হতে অদ্যবধি পর্যন্ত কোন ত্রুটি বিচ্যুতি হতে দেননি সম্পাদক মহোদয়। স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করে আসছেন। পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ পৌঁছে দিচ্ছে।

জানা গেছে, ২০০৬ সালের ১৩ এপ্রিল চাঁদপুর খবর পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে আত্নপ্রকাশ হয় এবং ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন