সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ও চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর ৱবিবাৱ বাদ আসর ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পীর বাদশা মিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মনা খাঁ, সহ-সভাপতি শফিকুর রহমান বেপারী, আওয়ামী লীগ নেতা হাজী নান্নু শেখ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুর রহমান গাজী, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ শরিফ আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাজী জয়নাল খান, উত্তম কুমার মজুমদার, মোঃ মনির হোসেন মৃধা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটন মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক বাবুল শেখ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম খান, আওয়ামী লীগ নেতা ফজল খান, স্বেচ্ছাসাবলী নেতা ৱোস্তম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুসলিম গাজী,।
দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ জহিদুল ইসলাম।

অনলাইন ডেস্ক