প্রকাশের সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ । ১:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘বিজয়ী’ এওয়ার্ড পেলো চাঁদপুরের হিলশা নিউজ

অনলাইন ডেস্ক
‘বিজয়ী’ এওয়ার্ড পেলো ’সত্যের টানে শব্দবুনন’ স্লোগান নিয়ে এগিয়ে চলা চাঁদপুরের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘হিলশা নিউজ’ ডট কম।
২৫ ডিসেম্বর রোববার বিকালে বিজয়ী’র এক জমকালো অনুষ্ঠানে এই এওয়ার্ড প্রদান করা হয়।
হিলশা নিউজ এর পক্ষে অতিথিদের থেকে এই এওয়ার্ড গ্রহণ করেন এর হিলশা নিউজ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক অমরেশ দত্ত জয়।
বিজয়ী’র প্রতিষ্ঠাতা তানিয়া ইসতিয়াক খান বলেন, নারীর অগ্রযাত্রায় সব সময় সংবাদ প্রকাশ করে পাশে থাকায় হিলশা নিউজ-কে এই এওয়ার্ড প্রদান করা হলো। আমরা চাইবো অতীতের ন্যায় ভবিষ্যতেও হিলশা নিউজ এর মানবিক সংবাদ পরিবেশন অব্যাহত থাকবে।
হিলশা নিউজ এর সম্পাদক ও প্রকাশক অমরেশ দত্ত জয় এ সময় বিজয়ীসহ অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অতিথিদের মধ্যে এসময় জেলা স্কাউট সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর সাহিত্য ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মহসীন, সাধারন সম্পাদক আশিক খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন