প্রকাশের সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ । ২:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভা মেয়রের ক্রীড়া সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে পৌরসভা মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। রোববার দুপুরে শাহরাস্তি পৌরসভা কনফারেন্স সেন্টারে এ  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ওইদিন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব ক্রীড়া মন্ত্রী জাহিদ হাসান রাসেলের সহযোগিতায় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের পৃষ্ঠপোষকতায় এই সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ।এই সময় পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ ক্রীড়া সামগ্রী বিতরণ করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীরা গ্রন্থগত বিদ্যা অর্জনের পাশাপাশি এ সামগ্রী দিয়ে শারীরিক কসরত করে নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। ওই শারীরিক সুস্থতা বিদ্যা অর্জনের পাশাপাশি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং  মানসিক স্বাস্থ্য সুরক্ষা দিতে সহায়ক হবে। এতে দেশ ও সমাজ উপকৃত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সময় শাহরাস্তি পৌর শহরের ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ, করফুলেনেছা সরকারি মহিলা কলেজ, শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়, নিজ মেহের মডেল উচ্চ বিদ্যালয়, মেহের উচ্চ বিদ্যালয়, বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়, সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে এ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ক্রীড়াসামগ্রী  মধ্যে ছিল, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল।
এ সময় উপস্থিত ছিলেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন, শাহরাস্তি পৌর সচিব রোটারিয়ান তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী নেয়াজুর রহনান, উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান। পৌর কাউন্সিলর মকবুল আহমেদ, আব্দুল কুদ্দুস রানা, মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্লা, শাহনেওয়াজ, রাবেয়া বসরি বকুল, বাবু পহল্লাদ দে, পৌরসভার সাধারণ  শাখার প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়রের একান্ত সহকারী মোঃ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সুবিধাভোগী কলেজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন