মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের গর্তে ডুবে আমির হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের স্বজনরা তাকে নিয়ে এলে কর্তব্যের চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করে।
নিহতের স্বজনর ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার টামটা উত্তর ইউপির কুলশী গ্রামের মৃত আফিল উদ্দিনের পুত্র আমির হোসেন পৌরশহরের শাহরাস্তি গেইট (দোয়াভাঙা) এলাকায় তার জামাতা সেনগাঁও মহল্লার প্রবাসী শরীফ হোসেনের ৪ তলা ভবনের নির্মাণ কাজের দেখভালের দায়িত্বে ছিলেন।
ওইদিন তিনি কোন এক সময় সকলের অজান্তে নির্মাণাধীন ভবনের লিফটের জন্য মাটি খোড়া গর্তে ডুবে যান। পরের দিন শেষে রাতের বেলা বৃদ্ধের সন্ধান না পেয়ে ওই কাজে জড়িত লেবার ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে লিফটের গর্তে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করে ।
এই প্রসঙ্গে শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদ হোসেন জানান, বিষয়টি আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক