প্রকাশের সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ । ৩:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইউপি নির্বাচনে কে কত ভোট পেলেন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ন ভাবে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ছিল নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃংখলা বাহিনী ছিল তৎপর। ভোটারদের ভোটদানের আগ্রহ ছিল দেখার মতো। নির্বাচনে আওয়ামীলীগের ৩ জন ও স্বতন্ত্র ৬ জন চেয়ারম্যান প্রার্থী বিজয় লাভ করেন। উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা করে উপজেলা কন্ট্রোল রুমে আসতে সময় লেগে যায় গভীর রাত পর্যন্ত।

ষাটনল ইউপি :
স্বতন্ত্র প্রার্থী মো. ফেরদাউস আলম (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ৫১৮৩ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শরীফ উল্লাহ সরকার (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৪৮৯৩।

সাদুল্যাপুর ইউপি :
স্বতন্ত্র প্রার্থী জোবায়ের আজীম পাঠান স্বপন (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ৫৫১১ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লোকমান আহমেদ (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৪৮১১, স্বতন্ত্র প্রার্থী মো. তাজুল ইসলাম (ঘোড়া প্রতীক) প্রাপ্ত ভোট ৮৮, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মাহবুবুর রহমান (হাতপাখা প্রতীক) প্রাপ্ত ভোট ৬৪৭।

বাগানবাড়ি ইউপি :
স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহ আল মামুন (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ৫৯৯৫ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নান্নু মিয়া (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৪৪৫১।

কলাকান্দা ইউপি :
স্বতন্ত্র প্রার্থী মো. সোবহান সরকার (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ৩৭৯৪ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম কাদির (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ২৭২৬, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু ইউসুফ মিঝি (হাতপাখা প্রতীক) প্রাপ্ত ভোট ১৯০, স্বতন্ত্র প্রার্থী আবদুল কাইয়ুম (টেলিফোন প্রতীক) প্রাপ্ত ভোট ১২, মো. বাবলু (ঘোড়া প্রতীক) প্রাপ্ত ভোট ৬, শামীম আহমেদ রিপন (চশমা স্বতন্ত্র) প্রাপ্ত ভোট ৪।

এখলাছপুর ইউপি :
স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুল ইসলাম মুন্না (মোটর সাইকেল প্রতীক) প্রাপ্ত ভোট ৩১৯৭ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৩০৭৮, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী তরিকুল ইসলাম (হাতপাখা প্রতীক) প্রাপ্ত ভোট ১৭৬, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ছায়ফুল ইসলাম (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ১৬৮, মোহাম্মদ গিয়াস উদ্দিন গাজী (ঘোড়া প্রতীক) প্রাপ্ত ভোট ৪৫৩।

ফতেপুর পূর্ব ইউপি :
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমল হোসেন চৌধুরী (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৬৪৬৫ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারী (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ৪৪৪৮, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী বাতেন মজুমদার (হাতপাখা প্রতীক) প্রাপ্ত ভোট ৭৩০।

ফরাজীকান্দি ইউপি :
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জি. মোহা. রেজাউল করীম (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ১১৬০০ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী, স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন দানেস (ঘোড়া প্রতীক) প্রাপ্ত ভোট ৪৬৯৭, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সৈয়দ হোসেন (হাতপাখা প্রতীক) প্রাপ্ত ভোট ৫৯৮, স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন গাজী (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ২০৪০, জাকের পার্টির প্রার্থী আ. হান্নান প্রধান (গোলাপফুল প্রতীক) প্রাপ্ত ভোট ২২৯।

সুলতানাবাদ ইউপি :
স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক কোকন (ঘোড়া প্রতীক) প্রাপ্ত ভোট ৪৩৬৮ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবা ইসলাম সিফাত (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৪০৬৯, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সোহেল (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ২৩৩৯, মো. জসিম উদ্দিন জমাদার (চশমা প্রতীক) প্রাপ্ত ভোট ৩২।

গজরা ইউপি :
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শহীদ উল্লাহ প্রধান (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৫৬১২ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী ও স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ৭৯৪।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন