এ সময় তিনি বলেন, বিশ্বের কোথাও আমাদের দেশের মতো বিনামূল্যে বই বিতরণ করা হয় না। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সাথে বছরের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম শুরু করেন। আজ দেশের ৪ কোটি শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সব সময় পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত স্কুলে আসবে। শিক্ষক ও বাবা মার কথা সব সময় শুনবে। গুরুজনকে সম্মান করবে ও ছোটদেরকে স্নেহ করবে। অযথা অর্থ খরচ না করে অর্থ সঞ্জয়ে মনোযোগী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াজীর পরিচালনা উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য কৃষ্ণা দাস, মোহাম্মদ আলী শিকদার, ইব্রাহীম খলিল, শামসের আহমেদ, সহকারি শিক্ষক ফরিদ আহমেদ পাটওয়ারী, মোঃ শাহদাত হোসেন, জায়েদ ইমতিয়াজ, তানিয়া জেসমিন, বদরুন্নেছা বিথি, সায়মা আহমেদ চৌধুরী, মরিয়ম বেগম, ফেরদৌসি সুলতানা, জাকির হোসেন, শিউলি রানী।

অনলাইন ডেস্ক