নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু সাদেক। অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পিটিএ কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম।
সহকারি শিক্ষক কামাল হোসেন চৌধুরির পরিচালনায় আরও উপস্থিত ছিলেন অভিভাবক ইসমাইল মোল্যা, বাদশা হরাজি, সহকারি শিক্ষক ইব্রাহীম খলিল, হোসনে আয়শা, জুলেখা বেগম,রাজিয়া সুলতানা।
সবশেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়।

অনলাইন ডেস্ক