সজীব খান : উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় স্লোগানে চাঁদপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে ।
দুই জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মিয়া মোহাম্মদ ফিরোজ আহমেদ খানের সভাপতি সমাজকর্মী কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রপ্ত উপ-পরিচালক মোঃ ইব্রাহিম মিয়া প্রমুখ।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক