প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ । ৪:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর হাজী বাড়ি ও কেরামত আলী প্রধানীয়া বাড়ির রাস্তা সংস্কারে মাটি ভরাট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২ জানুয়ারি সকালে স্থানীয় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে নিজস্ব অর্থায়নে এ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি ও হিউম্যানিটি অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. শাহাজ উদ্দিন ঢালী এবং সাংবাদিক মোজাম্মেল প্রধান হাসিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ জনকল্যাণমূলক কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সংস্কার কাজের সমন্বয়ক ও হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি ফরহাদ আলী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন