প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ । ১:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ৩ ডিসেম্বর দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর আলু বাজার ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে চাঁদপুরগামী ০১ টি স্টিলবডি তল্লাশি করে ১০২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন।
আটককৃত জেলি চিংড়ী পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাটিকে পুঁতে বিনিষ্ট করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন