প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ । ৩:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা জানুয়ারী বুধবার সকালে (এমপি সমর্থিত)  উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে বিশাল রেলী বের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে যুবলীগের কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক রাসেল মিজির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলী আক্কাছ পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, জাহাঙ্গীর পলোয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাছান মিরাজ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারন সম্পাদক হৃদয় গাজী, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন