প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ । ৩:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাকী বিল্লার নেতৃত্বে ফরিদগঞ্জে উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : র‌্যালী, কেককাটা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ (বাকী বিল্লা- জহির কমিটি)’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষির্কী উদযাপন করা হয়েছে।

৪ জানুয়ারি বুধবার বিকালে ফরিদগঞ্জ তুলাতলি এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকী বিল্লার নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে। এর পরই সভাপতি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান, নাহিদ পাটওয়ারী, মিল্টন, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ফাহিম পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু, রনি, মোশাররফ, বাহাউদ্দিন, লিয়ন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন