রাফিউ হাসান হামজা : বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শাহরাস্তির দোয়াভাঙ্গার একটি কমিনিউটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুইবারের সফল চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও চৌধুরী মোস্তফা কামালসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন।
উক্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী মেহেদি হাসান পলাশ, সাজ্জাদ হোসেন সুজন ও পৌর ছাত্রলীগ নেতা আবু সাঈদসহ সকল স্থরের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক