প্রকাশের সময়: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ । ১:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরে হেদায়েতুন নূর জামে মসজিদ ও নূরানী মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দক্ষিণ বড় সুন্দর হেদায়েতুন নূর জামে মসজিদ ও নূরনী মাদ্রাসার উদ্যোগে মসজিদ মাঠে বাৎসরিক দোয়ার মাহফিল শুক্রবার (৬ জানুয়ারি) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
হেদায়েতুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রামের বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবও সমাজসেবক জিয়াউল হক রিপন ভুঁইয়া।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন রাজধানীর মোহাম্মদপুর বাইতুস সালাহ জামে মসজিদের খতিব মাওলানা মুফতী সিফাতুল্লাহ সালেহী।
বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন ঢাকা এয়ারপোর্ট বাইতুস সালাম জামে মসজিদের খতিব ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচক আলহাজ্ব মুফতি আনুসুর রহমান নূর সালেহী, চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনীয়া বহুমূখী কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরী।
চাঁদপুর সদর উপজেলার কামরাঙা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান, হেদায়েতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাকারিয়াসহ বহু ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে তাশরিফ আনেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ নজরুল ইসলাম রিয়াদসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন