প্রকাশের সময়: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ । ৪:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলোর মশালের নব-নির্বাচিত সভাপতি সাইম ও সাধারণ সম্পাদক মেহেদী

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ২০২৩-২৪ মেয়াদে সভাপতি পদে ওমর ফারুক সাইম পুনঃনির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসানকে নির্বাচিত করা হয়।

শনিবার রাতে কচুয়া বাজারস্থ বিসমিল্লাহ টাওয়ারের তৃতীয় তলায় আলোর মশালের কার্যালয়ে এ কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন সুমন, সোহেল সরকার, ইব্রাহিম মজুমদার, কাদের মানিক। যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিল আহমেদ, সাজ্জাদ হোসেন, রাকিব হোসেন রাজু ও কার্তিক সরকার।

সাংগঠনিক সম্পাদক আশেক এলাহী ও আরিফ প্রধান, দপ্তর সম্পাদক শিহাব খালেদ, অর্থ সম্পাদক বোরহান মিয়াজী, সহ প্রচার সম্পাদক বোরহান উদ্দীন, রক্তদান সম্পাদক রনি সরকার ও সহ রক্তদান সম্পাদক নয়ন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ পিয়াস, মহিলা বিষয়ক সম্পাদিকা হান্না জেনান নিহা।

ত্রাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী প্রধান, শিক্ষা ও পাঠ্য পুস্তক সম্পাদক জয় সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানিম সওদাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান প্রধান, ধর্ম বিষয়ক সম্পাদক তাজউদ্দীন ফাহিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, আইন বিষয়ক সম্পাদক তানভীর হোসেন, কার্যনির্বাহী সদস্য নাইম সর্দার মুকিত, সোহানুর রহমান, সাইফুল ইসলাম রাজুসহ ৮ জন।

এদিকে নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন