প্রকাশের সময়: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ । ৫:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ব্যুরো বাংলাদেশ চাঁদপুর অঞ্চলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : ব্যুরো বাংলাদেশ চাঁদপুর অঞ্চলের উদ্যোগে কচুয়ায় অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, বুরো বাংলাদেশ চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।

এসময় ব্যুরো বাংলাদেশ কচুয়া এলাকা ব্যবস্থাপক মো. খসরু মিয়া, কচুয়া শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, এসপিও সনতোষ ভৌমিক, মো. আবু কাউসার, আলোর মশালের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলামসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

একই দিনে ব্যুরো বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স ও এতিমখানা এবং ধামালুয়া দারুল উলুম আল-মান্নানিয়া আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন