প্রকাশের সময়: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ । ৩:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কালেরযাত্রা গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে কালেরযাত্রা গণগ্রন্থাগারের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা, পত্র লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৯ জানুয়ারি বিকেল ৩টায় কালেরযাত্রা গণগ্রন্থাগারের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালেরযাত্রা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবিদুর রেজা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপন।

উপজেলার বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারি গ্রন্থাগারিক এবং নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন, কালেরযাত্রার চিত্রাংকন শিক্ষক ফারক প্রধান, দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়ন্তী ভৌমিক, মধ্য ডিঙ্গাভাঙ্গা সপ্রাবির সহকারি শিক্ষক শিউলী আক্তার সোমা, দেওদ্রোন সপ্রাবির সহকারি শিক্ষক আবদুল্লাহ আল নাসের। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারজানা ইসলামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরিয়ান আল আরাফ এবং গীতাপাঠ করেন প্রমা পাল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন