প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ । ১০:২১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পত্রিকা বিলিকারকদের মাঝে সাংবাদিক কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে উপজেলায় কর্মরত বিলিকারকদের মাঝে জনপ্রতি ২টি করে কম্বল বিতরণ করা হয়।
এরপর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপ্রধানে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি মো. তোফায়েল আহমেদ ও মহিউদ্দিন আল আজাদ ।
সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় বক্তব্য শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি এবং সাংবাদিক কল্যাণ সমিতির প্রয়াত সদস্যদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় করে দোয়া ও মোনাজাত করেন, কার্যনির্বাহী সদস্য কাজী হারুন অর রশিদ।
এর আগে কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সমাজসেবক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন। এ সময় কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, অধ্যাপক এস.এম চিশতী, সহ-সভাপতি মেহেদী হাসান ও মোহাম্মদ হাবীব উল্যাহ্ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রচার সম্পাদক রেজাউল করিম নয়ন, দপ্তর সম্পাদক সুজন দাস, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) শাখাওয়াত হোসেন শামীম, সদস্য গাজী মহিন উদ্দিন, সাইফুল ইসলাম সিফাত, এম আলী মজিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের কল্যাণে কাজ করে থাকে। পাশাপাশি পত্রিকা বিলিকারকদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন