প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ । ১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব, বর্তমান শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক

ক্যাম্পাস রিপোর্ট : মেঘনা পাড়ের বাতিঘর বলে পরিচিত চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুরবাসীর প্রাণের উৎসব, চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব।

ঐতিহ্যের উৎকর্ষে উল্লাসের ৭৫ বছর প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে আসছে পূর্তি উৎসবের মূহূর্ত। রেজিস্ট্রেশেন কার্যক্রম চলমান রয়েছে। কলেজ কনফারেন্স কক্ষে বিগত সভায় বর্তমান শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়ায় বর্তমান শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও খুশী। তারা উৎসব কমিটির আহবায়ক চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, সদস্য সচিব পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল এবং রেজিস্ট্রেশন কমিটির আহবায়ক পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিভাগগুলোতে উৎসবের আমেজ এবং রেজিস্ট্রেশন করতে আসা বর্তমান শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
স্নাতক সম্মান রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাহ পরান রেজিস্ট্রেশন করতে এসে বলল, ‘‘উৎসব কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা রানিং স্টুডেন্ট, আমরা যদি ৭৫ বছর পূর্তি উৎসব মিস করি, তাহলে শতবর্ষ উৎসবে কে কোথায় থাকি বলা যায়। তাই ৭৫ বছরের এই প্রাণের উৎসব আমি মিস করতে চাই না। তাছাড়া মাতৃপীঠের শতবর্ষ উৎসব দেখেছি এবং ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব আমাদের এই প্রাণের ক্যাম্পাসে হতে দেখেছি। রানিং স্টুডেন্ট সকলকে দ্রুত রেজিস্ট্রেশন করতে অনুরোধ করব, না হলে পরে আবার মিস করতে হবে।’’

বিশ্ববিদ্যালয়গুলোর মত আমাদের চারুকলা বিভাগ নেই ঠিকই, কিন্তু আমাদের আছে অদম্য ইচ্ছা শক্তি। বর্তমানে অধ্যয়নরত বেশ কয়েকজন শিক্ষার্থী নিজেদের অর্থে কলেজ প্রবেশদ্বার সংলগ্ন মূল ভবনের ভিতরের দেয়ালে ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রঙের আলপনা এঁকেছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ আজ দুপুর ২ টায় আলপনা অংকনরত শিক্ষার্থীদের দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘‘আমাদের কলেজে চারুকলা বিভাগ নেই, কিন্তু আমাদের কলেজের শিক্ষার্থীদের সুন্দর মন রয়েছে। সেই সুন্দর মনে তারা অনেক সুন্দর ছবি অংকন করেছে। পুরো দেয়ালটাকে চমৎকারভাবে আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলেছ, আমি তাদের এই সৃষ্টিশীল কাজের সাধুবাদ জানাই।’’

নবীন এবং প্রবীণের মেলা বসবে, আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে। যতই দিন ঘনিয়ে আসছে ততই শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। জমে উঠেছে কলেজ ক্যাম্পাস। বর্তমান শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগে যোগাযোগ করে আগামী ১৯ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের জন্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন